ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
তারেক রহমানের জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি সংবাদদাতা
প্রকাশ: Saturday, 21 November, 2026, 11:36 AM

তারেক রহমানের জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

তারেক রহমানের জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-সংলগ্ন শাহ নাসির উদ্দীন বোগদাদী ইয়াতিমখানায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। 

তারেক রহমানের জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

তারেক রহমানের জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, এস্টেট পরিচালক ড. আবু জাফর শিবলী, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ বদরুল আলম মিয়া, জননেতা আব্দুল মান্নান হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান মোগল, শহীদ আবরার ফাহাদ হল প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. মো: আবির হোসেন, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক ড. মো: জাহাঙ্গীর আলম, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো: কাদের মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

তারেক রহমানের জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

তারেক রহমানের জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

দোয়া মাহফিলে মাভাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক মো: আনিছুর রহমান বলেন, "আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি যেন সুষ্ঠু ও সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন পাশাপাশি আমরা মাভাবিপ্রবির পক্ষ থেকে দেশের সর্বাত্মক কল্যাণ কামনা করছি।" 

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর পক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status