ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা, বীজ-সার পাচ্ছেন ৪১৫০ কৃষক
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Monday, 16 November, 2026, 4:57 PM

ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা, বীজ-সার পাচ্ছেন ৪১৫০ কৃষক

ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা, বীজ-সার পাচ্ছেন ৪১৫০ কৃষক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে উপজেলার ৪ হাজার ১৫০ জন কৃষককে এ সহায়তা দেওয়া হবে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুক। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও মনজুরুল ইসলাম এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় ৪ হাজার কৃষককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এ ছাড়া ১০০ জন কৃষককে ১০ কেজি চিনাবাদামের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি পটাশ সার এবং ৫০ জন কৃষককে ২ কেজি অড়হর ডালের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি পটাশ সার দেওয়া হবে।

পর্যায়ক্রমে এসব কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status