ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাবি শিক্ষিকা মোনামির নাচের ভিডিও ভাইরাল, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 November, 2026, 4:59 PM

ঢাবি শিক্ষিকা মোনামির নাচের ভিডিও ভাইরাল, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া!

ঢাবি শিক্ষিকা মোনামির নাচের ভিডিও ভাইরাল, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া!

একটি গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আলোচিত শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে শিক্ষিকা মোনামি লিখেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। অথচ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে আমার নাচ।

তিনি জানান, ভিডিওটি প্রথমে তার এক বন্ধু ফেসবুকে শুধু বন্ধুদের জন্য শেয়ার করেছিলেন। পরে তিনি সেটি নিজের অ্যাকাউন্টে পুনরায় শেয়ার করেন। তার ধারণা ছিল, নিজের বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকবে। কিন্তু কেউ অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিডিওটি সংবাদমাধ্যমে সরবরাহ করেছেন বলে মনে করছেন তিনি।

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে মোনামি বলেন, যিনি ভিডিওটি সংবাদমাধ্যমে দিয়েছেন, আল্লাহ যেন তাকে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল পথ দেখান।

নিজের নাচ নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, নান্দনিকভাবে নাচার জন্য তার বয়স কিংবা শারীরিক গঠন তথাকথিত আদর্শ নাও হতে পারে। তবে একজন মানুষের নাচের ক্ষেত্রে বয়স বা শারীরিক গঠন কেন অপরিহার্য মানদণ্ড হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

নাচের ভিডিও ছড়িয়ে পড়লে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ট্রল বা সমালোচনার শিকার হতে পারেন, সে বিষয়টি তার জানা ছিল বলেও উল্লেখ করেন শেহরীন আমিন ভুইয়া মোনামি। তবে এসব নিয়ে চিন্তিত নন বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এই শিক্ষিকা আরও জানান, এটি তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার দীর্ঘদিনের। আবারও এমন সুযোগ এলে তিনি একই কাজ করবেন। নাচের কারণে কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই তার। বরং এটি ছিল আনন্দ প্রকাশের একটি স্বাভাবিক অভিব্যক্তি।

পোস্টের শেষে মোনামি লিখেন, একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status