|
শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ: টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড: ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নতুন সময় প্রতিবেদক
|
![]() শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ: টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড: ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সোমবার (১৬ নভেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন কোনাবাড়ীর এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরে আজ পর্যন্ত ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আর দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আশপাশের শিল্প এলাকাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
