|
দুর্গম নৌকাছড়ায় চার শতাধিক পাহাড়ি জনগোষ্ঠী পেল বিনামূল্যে চিকিৎসাসেবা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() দুর্গম নৌকাছড়ায় চার শতাধিক পাহাড়ি জনগোষ্ঠী পেল বিনামূল্যে চিকিৎসাসেবা সোমবার (নভেম্বর-২৬) দীঘিনালা জোনের জোন কমান্ডারের নির্দেশনায় এবং জোনের আরএমওর তত্ত্বাবধানে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। এতে দীঘিনালা সদর হাসপাতালের আরএমও মো. জাহিদুল ইসলাম উপস্থিত থেকে চিকিৎসাসেবা প্রদান করেন। দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে আয়োজিত এ কার্যক্রমে বব্রুবাহন কারবারি পাড়ার চার শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকরা বিভিন্ন রোগে আক্রান্ত ও অসুস্থ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসাপত্র প্রদান করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। ![]() দুর্গম নৌকাছড়ায় চার শতাধিক পাহাড়ি জনগোষ্ঠী পেল বিনামূল্যে চিকিৎসাসেবা চিকিৎসাসেবা কার্যক্রমে উপস্থিত সংশ্লিষ্টরা বলেন, দুর্গম ও প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পাহাড়ি জনপদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। স্থানীয় বাসিন্দারা দুর্গম এলাকায় এসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানের জন্য দীঘিনালা জোনের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময়ে তাদের সহায়তা করা এ ধরনের কার্যক্রমের অন্যতম লক্ষ্য। এরই ধারাবাহিকতায় বব্রুবাহন কারবারি পাড়ায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
