ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৯০ হাজার টাকা
ভূবন ত্রিপুরা,সাজেক
প্রকাশ: Monday, 16 November, 2026, 4:47 PM

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৯০ হাজার টাকা

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৯০ হাজার টাকা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিজকছড়া (কামাল চত্বর) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে রাত্রি মনি চাকমা (৬০) নামের এক ব্যক্তির বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ আনুমানিক ৮০ থেকে ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসতঘরের রান্নাঘরে ব্যবহৃত গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি বসতঘরটিতে আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। মাত্র ৭ থেকে ১০ মিনিটের মধ্যে পুরো ঘরটি আগুনে পুড়ে যায়।

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৯০ হাজার টাকা

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৯০ হাজার টাকা

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কামাল চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্টে দায়িত্ব পালনরত সেনাসদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় সেনাসদস্যদের পানির পাইপের মাধ্যমে আগুন নেভানোর তৎপরতা চালাতে দেখা যায়। তবে আগুনের তীব্রতা ও দ্রুত ছড়িয়ে পড়ার কারণে বসতঘরটি রক্ষা করা সম্ভব হয়নি।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মারিশ্যা বিজিবি ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীনস্থ সাজেক বিওপিতে অবস্থানরত ফায়ার সার্ভিসের একটি দল দুপুর ১টা ৪০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে পথিমধ্যে ফায়ার সার্ভিসের গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ায় দলটি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত রাত্রি মনি চাকমা (৬০) সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকার বাসিন্দা। আগুনে বসতঘর ও ঘরের সমস্ত মালামাল পুড়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়দের মতে, দুর্গম সাজেক এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থার সীমাবদ্ধতা ও জরুরি সেবার প্রতিবন্ধকতা এ ধরনের দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status