ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
নাটোরে দত্তপাড়ায় মাইক্রোবাস থেকে ফাঁকা গুলি বর্ষণ
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Monday, 16 November, 2026, 4:40 PM

নাটোরে দত্তপাড়ায় মাইক্রোবাস থেকে ফাঁকা গুলি বর্ষণ

নাটোরে দত্তপাড়ায় মাইক্রোবাস থেকে ফাঁকা গুলি বর্ষণ

নাটোরের দত্তপাড়া এলাকায় একটি সাদা মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি বর্ষণ করেছেন দুর্বৃত্তরা। এটি এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য করতে পারে বলে ধারণা করছেন পুলিশ। ঘটনাটি রোববার রাত দশটার দিকে ঘটেছে।

 দত্তপাড়ার বাসিন্দা ও জেলা সেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল রানা  জানান, রোববার রাত দশটার পরপরই সাদা একটি মাইক্রোবাস বাজারের দিকে আসে।এসময় মাইক্রোবাসটির ভিতর থেকে জানালা দিয়ে আনুমানিক  ১৫/২০ রাউন্ড গুলি ছোড়া হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তরা ১৫ থেকে ২০ রাউন্ড ফাকা গুলি ছুড়েছেন বলে শুনেছি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানা যাবে।

 নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, দত্তপাড়া বাজার এলাকায় একটি সাদা মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা ফাঁকা গুলি বর্ষণ করেছেন। পরে তারা পালিয়ে গেছেন।সাদা মাইক্রোবাসটি শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

 এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দত্তপাড়া বাজারে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status