|
মোবাইল চার্জারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() মোবাইল চার্জারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে শহরের চৌড়হাস বড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিশান জেলার মিরপুর পৌর সভার সুলতানপুর এলাকার আহসান আলীর ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে দাদার বোনের বাড়ি বেড়াতে আসে নিশান। রাতে নিশানসহ তিন শিশু চার্জে দিয়ে মোবাইল ফোনে গান শুনছিল। একপর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ততব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিশানের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
