|
লেনোভো অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়
নতুন সময় ডেস্ক
|
![]() লেনোভো অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায় ইন্টেল কোর আল্ট্রা সিরিজের প্রসেসর, ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৬ জিবি ডিডিআর৫এক্স র্যাম ও ৫১২ জিবি পিসিআই-ই জেন৪ এনভিএমই এসএসডি রয়েছে নতুন পিসিগুলোতে। এতে আরও রয়েছে পূর্ণ উচ্চনির্ভরশীলতার আইপিএস অ্যান্টি-গ্লেয়ার পর্দা, ১০০ হার্জ রিফ্রেশ হার, ৯৯ শতাংশ এসআরজিবি, ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ও হারমান স্পিকার। সিরিজটি চারটি মডেলে পাওয়া যাচ্ছে। কোর আল্ট্রা ৫ প্রসেসরের দুটি মডেলের দাম সর্বোচ্চ ১ লাখ ১৫ হাজার ও ১ লাখ ১৮ হাজার টাকা। কোর আল্ট্রা ৭ প্রসেসরের দুটি মডেলের দাম যথাক্রমে ১ লাখ ২১ হাজার ও ১ লাখ ২৫ হাজার টাকা। লেনোভোর নতুন এআই অল-ইন-ওয়ান পিসিগুলো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ গ্লোবাল ব্র্যান্ড পিএলসির শাখা, অনুমোদিত বিক্রেতা ও বিভিন্ন আইটি দোকানে পাওয়া যাচ্ছে। লুনার লেক প্রসেসরের বিশেষ নিউরাল প্রসেসিং ইউনিট সরাসরি যন্ত্রে এআই কাজ সম্পন্ন করায় দ্রুত সাড়া, উন্নত গোপনীয়তা ও কম ক্লাউড-নির্ভরতার সুবিধা পাওয়া যাবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
