ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 September, 2026, 3:33 PM

বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

এআই-নির্ভর গ্লোবাল উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো-এর জনপ্রিয় ক্যামন সিরিজের নতুন সংযোজন টেকনো ক্যামন স্লিম ৫জি বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশে উন্মোচিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববাজারে যাত্রা শুরু করল নতুন এই স্মার্টফোন। পাশাপাশি বাংলাদেশের বাজারে এসেছে নতুন টেকনো ক্যামন এয়ার। আকর্ষণীয় স্লিম এই দুটি স্মার্টফোনে এডভান্সড ছবি তোলার টেকনোলজি, এআই-নির্ভর ফিচার, ডিউরাবেল ও শক্তিশালী  পারফরম্যান্সের সমন্বয় এনেছে টেকনো।  “স্লিম, স্টং, আনস্টপেবল” ট্যাগলাইন সামনে রেখে তৈরি টেকনো ক্যামন স্লিম ৫জি -এর থিকনেস মাত্র ৬.৩৯ মিলিমিটার এবং ওজন মাত্র ১৯০ গ্রাম। লাইটওয়েটের পাশাপাশি ডিউরাবিলিটিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ডিভাইসটিতে। এতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে প্রোটেকশন। একই সঙ্গে দীর্ঘ সময় ব্যবহারের জন্য রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট সুপার চার্জ সুবিধা।

টেকনো ক্যামন স্লিম ৫জি -তে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর। ছবি তোলার জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৭০০সি ওআইএস ক্যামেরা, সাথে ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ফ্লিকার সেন্সর এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিভাইসটিতে আরও রয়েছে টেকনো-এর সর্বশেষ এআই-নির্ভর বিভিন্ন সুবিধা, যার মধ্যে রয়েছে ক্যালরি নির্ণয়ের সুবিধাসহ এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ এবং এআই স্টারক্যাম্প সহ আরও অনেক ফিচার।

টেকনো ক্যামন স্লিম ৫জি (৮জিবি+২৫৬জিবি)-এর মূল্য ৫৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। ডিভাইসটির প্রি-বুকিং চলবে ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে সফলভাবে প্রি-বুক করা গ্রাহকরা পাবেন এক্সক্লুসিভ গিফট বক্স  যার মধ্যে থাকবে টেকনো স্মার্টওয়াচ নিও এবং টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের একটি টিকিট। (অফারটি ক্যাম্পেইনের প্রযোজ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস ও গিফট অ্যাভেইলেবিলিটির সাপেক্ষে কার্যকর হবে।)

ক্যামন স্লিম ৫জি -এর বিশ্বব্যাপী প্রথম উন্মোচনের পাশাপাশি টেকনো ক্যামন এয়ার এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে। মাত্র ৬.৩৯ মিলিমিটার থিক থ্রিডি কার্ভড ডিজাইন এবং ১৬২.৮ গ্রাম ওজনের ক্যামন এয়ার -এ রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৬০ ওয়াটের আল্ট্রা চার্জার। এতে আরও রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ১৪৪ছার্জ অ্যামোলেড থ্রিডি কার্ভড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর এবং আইপি৬৮/আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট প্রোটেকশন। 


ছবি তোলার জন্য টেকনো ক্যামন এয়ার -এ রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৬০০ মেইন ক্যামেরা ও ফ্লিকার সেন্সর এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাশাপাশি রয়েছে টেকনো-এর এআই-নির্ভর বিভিন্ন সুবিধা, যার মধ্যে রয়েছে ক্যালরি নির্ণয়ের সুবিধাসহ এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ এবং এআই স্টারক্যাম্প সহ আরও অনেক ফিচার। পাশপাশি এর ব্যাকসাইডে রয়েছে এআই মুড লাইট ফিচার। ক্যামন এয়ার পাওয়া যাচ্ছে দুটি ভার্সনে, ৮জিবি+১২৮জিবি-এর প্রাইস ৪৪,৯৯৯ টাকা এবং ৮জিবি+২৫৬জিবি-এর প্রাইস ৪৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

বাংলাদেশে ক্যামন স্লিম ৫জি -এর বিশ্বব্যাপী প্রথম উন্মোচন দেশের বাজারে টেকনো ক্যামন সিরিজের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। ক্যামন এয়ারের দেশব্যাপী অ্যাভেইলেবিলিটির পাশাপাশি নতুন এই অ্যাডিশন বাংলাদেশে টেকনোর ক্যামন সিরিজকে আরও সমৃদ্ধ করেছে। এর মাধ্যমে দেশের গ্রাহকদের জন্য স্লিম ও আকর্ষণীয় ডিজাইন, এডভান্সড ফটোগ্রাফি টেকনোলজি, ডিউরাবিলিটি, এআই-নির্ভর ফিচার এবং শক্তিশালী ডেইলি পারফরম্যান্সের সমন্বয় নিয়ে এসেছে টেকনো।  বিস্তারিত জানতে ভিজিট করুন টেকনো মোবাইল বাংলাদেশের ওয়েবসাইট অথবা ফলো করুন টেকনো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status