|
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল UAE
নতুন সময় ডেস্ক
|
![]() বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল UAE এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারের মধ্যে এসব মানবিক সহায়তা বিতরণ করা হয়। সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সচিব ড. মো. জাকারিয়া। এ সময় বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড রাশেদ মোহাম্মদ নাসের আলেমইল আলজাবি উপস্থিত ছিলেন। রাশেদ মোহাম্মদ নাসের আলেমইল আলজাবি বলেন, “বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে এবং তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।” সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে দেশের বিভিন্ন অঞ্চলে বহু পরিবার ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তাদের জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা পূরণে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ইউএই সরকারের এই মানবিক উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দুর্যোগ ও সংকটের সময়ে বাংলাদেশের মানুষের পাশে থাকার দেশটির অঙ্গীকারকে তুলে ধরে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
দেশের টিভির বার্তা প্রধান আখতার হোসেন সাদ্দামকে সন্ত্রাসী ‘হোয়াইট বাবু’র হত্যার হুমকি, বাসায় মহড়া
‘হয় অর্থ, নয় রক্ত’, স্বাস্থ্য কর্মকর্তাকে তুলে নেওয়ার হুমকি
