|
তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ আগস্ট মাসে দুর্গাপুর থানার সার্বিক পুলিশি কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে তাকে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পুলিশ নেত্রকোনা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে, জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ খন্দকার শাকের আহমেদের হাতে সম্মাননা তুলে দেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, আগস্ট মাসে দুর্গাপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারসহ সার্বিক পুলিশি কার্যক্রমের দক্ষতা ও কর্মতৎপরতা মূল্যায়ন করা হয়। এসব ক্ষেত্রে সক্রিয়তা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। এর আগে নেত্রকোনা জেলায় আরও দুইবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পাশাপাশি ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জেও দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করেছেন খন্দকার শাকের আহমেদ। এবার তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে তিনি তার সাফল্যের ধারাবাহিকতায় নতুন মাইলফলক যোগ করেছেন। এতে অন্যান্য পুলিশ অফিসারদেরও অপরাধ দমনে আগ্রহ সৃষ্টি হবে। পুরস্কার গ্রহণের পর ওসি খন্দকার শাকের আহমেদ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জনিয়ে বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, দুর্গাপুর থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছি। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই। দুর্গাপুর একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটিই গুরুত্বপূর্ণ। সীমান্তকেন্দ্রিক বিভিন্ন বিষয়, মাদকবিরোধী কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত তৎপরতা প্রয়োজন হয়। এমন বাস্তবতায় ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়াকে দুর্গাপুর থানার জন্য গৌরবের অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা। এ অর্জনে দুর্গাপুর থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাঙামাটিতে সাংবাদিকদের এআই, ফ্যাক্ট চেকিং ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শুরু
পাইকগাছায় গোপন রোগের অশ্লীলতা প্রচারণার সংবাদ প্রকাশ: নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ
তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ
গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুট হওয়া স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২
