|
গাজীপুরে বিশেষ অভিযানে দুই বিদেশি পিস্তলসহ আটক ২, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে বিশেষ অভিযানে দুই বিদেশি পিস্তলসহ আটক ২, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পাজুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন তানজিম আহমেদ সোহেল (৩০) ও মো. বাবু (৩০)। তানজিমের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় হলেও তিনি গাজীপুর সদর এলাকার মিতালীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। অপরদিকে বাবু গাজীপুর মহানগরের নীলেরপাড়া এলাকার বাসিন্দা। বুধবার (১৫ জুলাই) সকালে সদর মেট্রোপলিটন থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো এবং এর পেছনে কোনো অস্ত্র চক্র সক্রিয় রয়েছে কি না—এসব বিষয় গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। পাশাপাশি অস্ত্র সরবরাহকারী চক্র এবং তাদের সম্ভাব্য অপরাধমূলক নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
