|
লেনোভোর ‘ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬’ পেল স্মার্ট
নতুন সময় ডেস্ক
|
![]() লেনোভোর ‘ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬’ পেল স্মার্ট মঙ্গলবার ১২ মে, মেশ্রীলঙ্কার কলম্বো শহরের সাত তারকা হোটেল আইটিসি রত্নদিপা'তে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশের শীর্ষ প্রযুক্তি অংশীদার, ডিস্ট্রিবিউটর এবং প্রযুক্তিখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান এই সম্মাননা গ্রহণ করেন। তার হাতে পুরস্কার তুলে দেন লেনোভো ইন্ডিয়ার ডিরেক্টর-ওভারসিজ নাভিন কেজরিওয়াল। বাংলাদেশে ২০২৫-২৬ অর্থবছরে লেনোভো পোর্টফোলিও বিলিং কার্যক্রমে অসাধারণ সাফল্য, বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক দক্ষতার স্বীকৃতি হিসেবেই স্মার্ট টেকনোলজিসকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। এ বিষয়ে এস এম মহিবুল হাসান বলেন, বাংলাদেশের আইসিটি খাতের ক্রমবর্ধমান অগ্রযাত্রায় স্মার্ট টেকনোলজিস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। লেনোভোর সঙ্গে প্রতিষ্ঠানের দৃঢ় অংশীদারিত্ব, কার্যকর ব্যবসায়িক কৌশল এবং গ্রাহকসেবার মান উন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জিত হয়েছে। অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের পক্ষে আরও উপস্থিত ছিলেন, লেনোভো পন্য ব্যবস্থাপক মাজেদ ইবনে আলি ইবনু। তিনি বলেন, এই অর্জন দেশের আইসিটি শিল্পে স্মার্ট টেকনোলজিসের নেতৃত্বস্থানীয় অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলোর সঙ্গে বাংলাদেশের সফল ব্যবসায়িক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
