|
পল্লবীতে যাত্রীবেশে বাসে কেরোসিন ঢেলে আগুন
নতুন সময় প্রতিবেদক
|
![]() পল্লবীতে যাত্রীবেশে বাসে কেরোসিন ঢেলে আগুন শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসটির একেবারে পেছনের সিটে বসেছিলেন। একপর্যায়ে তারা বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে বাসের জানালা দিয়ে নেমে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে। তিনি আরও বলেন, আগুন লাগার পরপরই বাসের চালক ও হেলপার সেখান থেকে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় বাসটির ১০টি সিট পুড়ে গেছে বলে জানা গেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
