ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
বাগমারায় অনলাইন ক্যাসিনো 'জুয়া' চক্রের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৬
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 May, 2026, 11:45 AM

বাগমারায় অনলাইন ক্যাসিনো 'জুয়া' চক্রের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৬

বাগমারায় অনলাইন ক্যাসিনো 'জুয়া' চক্রের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৬

রাজশাহীর বাগমারায় অনলাইন ক্যাসিনো (জুয়া) ও ই-ট্রানজেকশন কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, ভবানীগঞ্জ পৌরসভার সূর্য্যপাড়া এলাকার শিমুল (৩২), মোহনগঞ্জ এলাকার শাহিনুর খান (৪৫), দরগা মাড়িয়া এলাকার রকি ইসলাম (২০), সগুনা এলাকার ফরহাদ হোসেন (২২), কাঁঠালবাড়ী এলাকার কাউছার (২৩) এবং দুর্গাপুর উপজেলার পুরাতন তাহেরপুর এলাকার জুবায়ের হোসেন (৪৫)। 

শিমুল ভবানীগঞ্জ পৌরসভায় কর্মরত। তার পিতা একই পৌরসভার সাবেক কমিশনার। দীর্ঘদিন থেকেই শিমুল অনলাইন জুয়ার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিল। অনলাইন জুয়ার মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। 
এজাহার সূত্রে জানা গেছে, সোমবার ১১ মে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশেষ অভিযান ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভবানীগঞ্জ পৌরসভার ব্র্যাক মোড় সংলগ্ন শিমুলের দোকানে কয়েকজন ব্যক্তি স্মার্টফোন ব্যবহার করে 1xBet নামের মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করছেন। পাশাপাশি Binance ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করা হচ্ছিল।

পরে অফিসার ইনচার্জের অনুমতি নিয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। রাত পৌনে ৭টার দিকে দোকানঘরে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। তবে এ সময় আরও ১০/১২ জন কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status