|
নাটোরের লালপুরে র্যাবের সাথে স্থানীয়দের সংঘর্ষ, আটক ১
নতুন সময় প্রতিনিধি
|
![]() নাটোরের লালপুরে র্যাবের সাথে স্থানীয়দের সংঘর্ষ, আটক ১ মঙ্গলবার (১২ মে ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। আটক সোহাগ মাহামুদ নবীনগর এলাকার ফজলুর রহমানের ছেলে। লালপুর থানা সূত্রে জানা যায়, র্যাব-৫, সিপিসি-২ নাটোরের এএসআই মোঃ পারভেজ মুন্সীর নেতৃত্বে ৬ সদস্যের একটি দল সিভিল পোশাকে নবীনগর এলাকায় মাদক সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহে যায়। এসময় নবীনগর গ্রামের সোহাগ মাহমুদ নামের এক যুবকের নেতৃত্বে স্থানীয় ১৫ থেকে ২০জন লোক র্যাব সদস্যদের পথরোধ করে তাদের পরিচয় জানতে চান। ঘটনার একপর্যায়ে র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তারা র্যাব সদস্যদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় র্যাব সদস্য শাহিন হোসেন সহ ৫জন আহত হয়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র্যাব সদস্যদের উদ্ধার করতে গেলে স্থানীয়দের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। এঘটনায় সোহাগ মাহমুদকে আটক করে পুলিশ। পরে আহত র্যাব সদস্য শাহিনসহ ৫জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে শাহিন ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় সোহাগ মাহমুদকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
