|
দুর্নীতির সংবাদ প্রকাশ করায় চ্যানেল নাইন এর আশুলিয়া প্রতিনিধিকে হত্যার হুমকি
নতুন সময় প্রতিনিধি
|
![]() দুর্নীতির সংবাদ প্রকাশ করায় চ্যানেল নাইন এর আশুলিয়া প্রতিনিধিকে হত্যার হুমকি মঙ্গলবার(১২ই মে) সকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। জিডি'র ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ৪ মে রাত ৯টায় চ্যানেল নাইন টেলিভিশনে ‘ব্যাংক কর্মকর্তা লিফটন আলীর বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ’ শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ প্রচারিত হয়। সংবাদটি প্রচার হওয়ার পর থেকেই অভিযুক্ত মো. লিফটন আলী (৩৬) সাংবাদিক ফাহিমকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। ভুক্তভোগী শরিফুজ্জামান ফাহিম জানান, গত সোমবার রাতে ৮ টার দিকে তিনি তার সহকর্মী সাকিব আসলামকে নিয়ে পলাশবাড়ী বাজার থেকে বাইপাইল বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে বাইপাইল ব্রিজের ওপর পৌঁছালে অজ্ঞাত ১০-১২ জন ব্যক্তি তাদের গতিরোধ করে। এসময় তারা লিফটন আলীর বিরুদ্ধে করা নিউজটি নিয়ে হুমকি দেয়। পরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহারের জন্য আলটিমেটাম দেয়। অন্যথায় তাকে হত্যার হুমকি দিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে শরিফুজ্জামান ফাহিম বলেন, "পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি এবং আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করছি।" আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সাংবাদিককে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
