ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে ১০ মাদক কারবারি গ্রেপ্তার:হেরোইন ও ইয়াবা উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 May, 2026, 5:59 PM

গাজীপুরে ১০ মাদক কারবারি গ্রেপ্তার:হেরোইন ও ইয়াবা উদ্ধার

গাজীপুরে ১০ মাদক কারবারি গ্রেপ্তার:হেরোইন ও ইয়াবা উদ্ধার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অভিযানে ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ মে, ২০২৬) বিকেলে কাশিমপুর থানার মাধবপুর ও রওশন মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫৫ গ্রাম হেরোইন ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) এর নেতৃত্বে কাশিমপুর থানার অফিসার ইনচার্জসহ একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১৮:৫০ ঘটিকায় মাধবপুর ও রওশন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ জন পুরুষ ও ৯ জন নারী মাদক কারবারিকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নাদিম হোসেন দিপু (২৯), ছবি খাতুন (২৯), রূপা বেগম (৩৮), বিমলা (৪৯), সুফিয়া (৩১), জহুরা খাতুন (৩৬), জেসমিন আক্তার সুরভী (২৫), রিমা বেগম (৩০) খাদিজা আক্তার ওরফে খোদেজা (২৮) ও ডালিয়া (৩৬)।

গ্রেপ্তারকৃত আসামিদের অধিকাংশেরই বর্তমান ঠিকানা কাশিমপুর থানার নয়াপাড়া ও মাধবপুর এলাকায়। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর বিভাগ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে জিএমপি। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status