|
চট্টগ্রাম বিমানবন্দরে ৩০০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() চট্টগ্রাম বিমানবন্দরে ৩০০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার রোববার ফ্লাই দুবাই এয়ারলাইন্সের FZ-563 ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে আসেন মোহাম্মদ নুরুল আবছার নামের এক যাত্রী। বিমানবন্দর সূত্রে জানা যায়, আগত যাত্রীর লাগেজ স্ক্যানিং এর সময় সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তার লাগেজে তল্লাশি চালান। এ সময় লাগেজের ভেতর থেকে “মন্ড” ব্র্যান্ডের ৩০০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। মোহাম্মদ নুরুল আবছারের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এনায়েতপুর এলাকায় বলে জানা গেছে। কাস্টমস কর্তৃপক্ষ উদ্ধারকৃত সিগারেট জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে। তবে প্রাথমিক প্রক্রিয়া শেষে যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
