ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 13 May, 2026, 10:04 AM

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৫টায় দিরাই উপজেলার আলীনগর গ্রামে সাহাদিপ মেম্বার ও মনির পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। 

জানা যায়, বেশ কয়েক বছর যাবৎ আলীনগর গ্রামের ২টি বিল ইজারা নিয়েছিলেন মনির পক্ষের লোকজন। তারা ৭-৮ গ্রামের লোকজন নিয়ে এই বিল দুইটি ভোগদখল করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই বিল দুইটি দখলে নিয়েছেন স্থানীয় ভাটিপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য সাহাদিপ ও তার লোকজন। আজ বিকেল ৫টার দিকে ইউপি সদস্যদের লোকজন মনির পক্ষের লোকদের ওপর আক্রমণ চালায়। ২ ঘণ্টা যাবৎ দেশীয় অস্ত্র নিয়ে মনির পক্ষের লোকদের মারধর করেন। এতে ধারালো অস্ত্র, রডসহ বিভিন্ন অস্ত্রের আঘাতে মনির পক্ষের ৩০ জন ও সাহাদিপ পক্ষের ১০ জন আহত হয়েছেন। 

আহত লুকমান বলেন, সাহদিপ মেম্বারের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমাদের একেক জনের ওপর ৫-৭টি মামলা করে রেখেছে। আমার নিজের  ওপরেই ৫টি মামলা রয়েছে।

রফিকুল মিয়া বলেন, আমরা হাওরে ছিলাম। ধান কাটায় আমরা ফোন পেয়ে শুনি আমাদের আলগা বড়িতে আক্রমণ করেছে। এসে দেখি আমাদের প্রায় ২৫-৩০ জনকে মারধর করা হয়েছে। আমরা রাত ১১টার দিকে আহতদের নিয়ে সদর হাসপাতালে এসেছি। গুরতর আহত যারা তাদের সিলেট পাঠানো হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীনগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status