|
দোহারে ঈদুল আজহার আগেই ১২ কোটি টাকার সরকারি ভাতা বিতরণ শুরু
নতুন সময় প্রতিনিধি
|
![]() দোহারে ঈদুল আজহার আগেই ১২ কোটি টাকার সরকারি ভাতা বিতরণ শুরু উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী এবং হিজড়া জনগোষ্ঠীসহ মোট ৮টি ক্যাটাগরিতে এই ভাতা প্রদান করা হচ্ছে। জিটুপি (G2P) পদ্ধতিতে সরাসরি উপকারভোগীদের নিজস্ব ‘নগদ’ বা ‘বিকাশ’ অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম বলেন, ঈদের আগেই আপনাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ভাতার টাকা পৌঁছে যাবে। তবে মনে রাখবেন, প্রতারক চক্র আপনাদের চারপাশে সক্রিয় রয়েছে। কোনো অবস্থাতেই আপনাদের অ্যাকাউন্টের পিন (PIN) বা গোপন নম্বর কাউকে জানাবেন না। প্রশাসনের কেউ ফোন করে কখনো পিন নম্বর চাইবে না। তিনি আরও উল্লেখ করেন যে, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র (NID) সংরক্ষণ এবং সঠিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করা বাধ্যতামূলক। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলীর সভাপতিত্বে এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা সোহরাব হোসেন মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা প্রকৌশলী এম এ রাজু আহম্মেদ, উপজেলা জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান,পল্লী উন্নয়ন কর্মকর্তা এম এ সাত্তার প্রমুখ। বক্তারা সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং সুবিধাভোগীদের সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। ঈদের আগে এই ভাতার টাকা হাতে পাওয়ার খবরে দোহারের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
