|
ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
|
![]() ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প মঙ্গলবার ১২মে, প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সূত্রের বরাতে সিএনএন জানায়, ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ভেতরে মতপার্থক্য তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ প্রশাসনের একটি অংশ কঠোর অবস্থানের পক্ষে। তারা মনে করছেন, সামরিক হামলার মাধ্যমে ইরানের অবস্থান দুর্বল করে আবারও আলোচনার টেবিলে ফিরতে চাপ সৃষ্টি করা যেতে পারে। অন্যদিকে প্রশাসনের আরেকটি অংশ এখনো কূটনৈতিক সমাধানের জন্য শেষবারের মতো সুযোগ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। কিছু মার্কিন কর্মকর্তা পাকিস্তানের ভূমিকাও নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের ধারণা, ইসলামাবাদ হয়তো তেহরানের সঙ্গে যোগাযোগে ট্রাম্প প্রশাসনের অসন্তোষ পুরোপুরি তুলে ধরেনি। বরং ইরানের অবস্থান সম্পর্কে ওয়াশিংটনকে তুলনামূলক আশাবাদী বার্তা দিয়েছে। এর আগে সোমবার ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরানের দেওয়া প্রতিক্রিয়া প্রত্যাখ্যান করেন। তিনি এটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রকে দেওয়া তাদের প্রস্তাব অতিরঞ্জিত নয়। একই সঙ্গে তারা ওয়াশিংটনের বিরুদ্ধে অযৌক্তিক দাবি তোলার অভিযোগ আনে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
