|
ইরানে আবারও ভয়াবহ হামলার কথা ভাবছেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
|
![]() ইরানে আবারও ভয়াবহ হামলার কথা ভাবছেন ট্রাম্প সূত্রগুলো বলছে, ইরান যেভাবে আলোচনা চালাচ্ছে এতে ট্রাম্প হতাশ হয়েছেন। অপরদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় তিনি অধৈর্য হয়ে গেছেন। তার মতে ইরানি নেতৃবৃন্দের মধ্যে বিভাজনের কারণে তারা পারমাণবিক কার্যক্রমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাবে যা বলেছে, এতে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে তেহরান কি সত্যিকার অর্থে আলোচনা চায় কি না। সূত্রগুলো বলেছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর জন্য বলছেন। তাদের মতে, হামলা হলে ইরান আরও দুর্বল হবে এবং তারা আলোচনার টেবিলে বসবে। তবে আরেক পক্ষ কূটনীতিকে আরও সময় দেওয়ার কথা বলছেন। যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা পাকিস্তানের মধ্যস্থতার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন বলে জানিয়েছে সূত্রগুলো। তারা বলেছেন, ট্রাম্প যে খুশি নন সেই বার্তা পাকিস্তান ইরানের কাছে পৌঁছে দিচ্ছে কি না এ নিয়ে তারা সন্দিহান। তারা আরও মনে করেন, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে যা বলে তার মধ্যে যেগুলো ইতিবাচক শুধুমাত্র সেগুলোই মার্কিনিদের কাছে বলা হয়। অর্থাৎ তারা ইতিবাচকভাবে সবকিছু তুলে ধরছে। যার সঙ্গে বাস্তবতার মিল নেই। তবে মধ্যপ্রাচ্যের এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্প বর্তমান আলোচনা যে নিয়ে সন্তুষ্ট নন সেটি ইরানকে জানিয়েছে পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। তারা সতর্কতা দিয়েছেন, এটিই কূটনীতির শেষ সুযোগ। তবে ইরান এসবে পাত্তা দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
পাইকগাছায় বিদ্যুতের'ভয়াবহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত
শ্রেণিকক্ষ সংকটে ভাংগা চোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
