|
সরিষাবাড়ীর পাখিমারা গ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা; স্বামী সৌদি প্রবাসী
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() সরিষাবাড়ীর পাখিমারা গ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা; স্বামী সৌদি প্রবাসী স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার পাখিমারা গ্রামে নিজ ঘরে ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূ দুই সন্তানের মা ছিলেন। তার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবনযাপন করছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
