|
আটিয়ার লৌহজং নদী এখন মরা খাল, পুনঃখননের দাবিতে এলাকাবাসী
রাসেল সিকদার, দেলদুয়ার
|
![]() আটিয়ার লৌহজং নদী এখন মরা খাল, পুনঃখননের দাবিতে এলাকাবাসী স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীটি খনন না করায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং শুকনো মৌসুমে নদী প্রায় পানিশূন্য হয়ে পড়ে। এতে কৃষি, পরিবেশ ও স্থানীয় জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এলাকাবাসী দ্রুত লৌহজং নদী পুনঃখননের দাবি জানিয়ে বলেন, নদীটি খনন করা হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং নদীর হারানো সৌন্দর্য ও প্রাণ ফিরে আসবে। স্থানীয় সচেতন মহলও নদী রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
