|
নিরাপদ পানি ও আধুনিক শিক্ষার দোরগোড়ায় কেরানীগঞ্জবাসী
নতুন সময় প্রতিনিধি
|
![]() নিরাপদ পানি ও আধুনিক শিক্ষার দোরগোড়ায় কেরানীগঞ্জবাসী সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় কেরানীগঞ্জে “রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম”-এর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনপদের মানুষ সরাসরি পাইপলাইনের মাধ্যমে সুপেয় ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবেন। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি আমান উল্লাহ আমান বলেন, "প্রতিটি মানুষের দোরগোড়ায় নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দেওয়া আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। বিশুদ্ধ পানির অভাব জনস্বাস্থ্যের জন্য বড়ো হুমকি। এই পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম বাস্তবায়িত হলে গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে।" জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মাহমুদুল হক মিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, বশির আহমেদ, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ঢাকা বিভাগ) ও মোঃ ওমর ফারুক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কেরানীগঞ্জ। জনস্বাস্থ্য প্রকল্পের পাশাপাশি একই দিনে এমপি আমান উল্লাহ আমান সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিশুদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। তিনি বলেন, শিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার কোনো বিকল্প নেই। দুটি অনুষ্ঠানের শেষেই দেশ ও জাতির মঙ্গল এবং প্রকল্পগুলোর দ্রুত ও সফল বাস্তবায়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, সুপেয় পানির এই আধুনিক ব্যবস্থা এবং বিদ্যালয়ের নতুন ভবনের উদ্যোগ তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, যা আজ বাস্তবায়নের পথে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
ওয়ারিশ আত্মসাৎ করে ওরা জান্নাতের আশায় ধর্মের গান গায়!শাহীন মির্জা
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
