ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে আপন ভাইদের হামলায় গুরুতর আহত ৩ বোন হাসপাতালে চিকিৎসাধীন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 May, 2026, 9:49 PM

কুড়িগ্রামে আপন ভাইদের হামলায় গুরুতর আহত ৩ বোন হাসপাতালে চিকিৎসাধীন

কুড়িগ্রামে আপন ভাইদের হামলায় গুরুতর আহত ৩ বোন হাসপাতালে চিকিৎসাধীন

পিতা তার আবাদি জমি থকে ৪ মেয়ের মধ্যে  ৩ মেয়ের অংশ ৪৭শতক জমি লিখে দিয়েছিলো ৭ বছর আগে। মেয়েরা সেই জমি চাষাবাদ করে তাদের সংসার চালাচ্ছিলো। চলতি ইরি মৌসুমে ধান রোপন করে তারা। ধান পেকেছে সেই ধান কাটতে গিয়ে প্রতিপক্ষ আপন ভাইদের হামলায় গুরুতর আহত হয়ে ৩ বোন এখন কুড়িগ্রাম সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অপরদিকে ভাইদের পক্ষেও আরও ২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

ঘটনাটি ঘটেছে আজ ৫ মে সকালে কুড়িগ্রাম সদরের কৃঞ্চপুর মৌজার চড়ুয়া পাড়া গ্রামে।

স্থানীয়রা জানায়, এলাকার বৃদ্ধ নছিয়ত  উল্যাহর ৪ মেয়ে- নাজমা বেগম(৫৯), লাইলী বেগম(৫৫), লাভলী বেগম(৫৩), নার্গিছ বেগম(৪৪) এবং ৩ ছেলে মৃত: গোলাম রব্বানি (৬৩), গোলাম মোস্তফা(৬১) এবং মিজানুর রহমান(৫৭)- এর মধ্যে আবাদি জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। উক্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা যায়, বিগত ২০১৮ ইং সালের ৭ অক্টোবর তারিখে ৫৪১০ নং সাব রেজিস্ট্রি দলিল মূলে ৪৭ শতক জমি বৃদ্ধ পিতা তার মেয়ে নার্গিছ বেগম, লাভলী বেগম ও নাজমার নামে লিখে দেয়। উক্ত লিখিত জমি তারা ভোগ দখল করে চাষাবাদ করে আসছিলো। চলতি ইরি মৌসুমে উক্ত ভোগ দকলকৃত জমিতে ধান রোপন করেন তারা। বেশ কয়েকদিন থেকে উক্ত জমির ধান কাটা নিয়ে ভাই- বোনদের উভয়পক্ষে বিরোধ দেখা যাচ্ছিলো। ধান কাটতে যাতে ভাইয়েরা বাধা দিতে না পারে এজন্য বোনদের পক্ষে নার্গিছ বেগম গত ২৫ এপ্রিল ইং তারিখে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে দুই দফায় পুলিশ পরিদর্শন করে কোন সুরাহা করতে না পেয়ে অভিযোগকারীকে আদালতে প্রোসিকিউসন মামলা দায়ের করার পরামর্শ প্রদান করে। এরি মধ্যে বিষয়টি সাংঘর্ষিক দেখে গত ২৮ এপ্রিল দৈনিক নতুন সময়'সহ বিভিন্ন মিডিয়ায় সংবাদও প্রকাশ হয়। 

ঘটনার বিবরণ দিতে গিয়ে, নার্গিছ বেগমের স্বামী  রুহল আমিন বলেন, ধান পেকেছে আজ কালের মধ্যে ধান না কাটলে জমিতেই ধান নষ্ট হয়ে যাবে। থানার পুলিশের কথা মতো অদালতে মামলা করতে গেলে সময়ের ব্যাপার সেটা পরে করা যাবে এমন মনে করে আজ সকালে ধান কাটতে গেলে ভাইয়েরা দলবদ্ধ হয়ে বোনদের উপর হামলা চালায়। হামলায় ৩বোন গুরুতর আহত হয়ে এখন কুড়িগ্রাম সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 

স্থানীয়রা আরও জানায়, ভাইদের পক্ষ থেকে তারা জেনেছে, বোনেরা বৃদ্ধ পিতাকে ফুসলিয়ে জমি লিখে নিয়েছে। সেটা ভাইয়েরা মানছে না। সেটা নিয়ে গ্রামে সালিশ বৈঠক হওয়ার কথা বোনরা সেটা মানছে না। সালিশ বৈঠক না হওয়া পর্যন্ত ওই জমিতে কারও নামার কথা নয় এমনটা মনে করে ভাইয়েরা। অপরদিকে বোনদের সাফ কথা বৃদ্ধ পিতা সুস্থ থাকা অবস্থায় বিগত ৭ বছর আগে তার জমির অংশি হিসেবে মেয়েদের অংশ লিখে দিয়েছে, জমির খারিজ আমাদের ৩ বোনের নামে হয়েছে, খাজনা আমরা দিচ্ছি, চাষাবাদ করে আসছি। ভাইয়েরা এখন মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে আমাদের চাপে ফেলে জমি ফেরৎ চাইছে। আজ ধান কাটতে গেলে আমাদের উপর হামলা করা হয়। আমরা আইনগত ভাবেই  বিচার চাইবো। এরিপোর্ট লেখা পর্যন্ত আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status