|
কালবৈশাখীর তান্ডবে সাজেকে ৬টি বসতঘর বিধ্বস্ত
নতুন সময় প্রতিনিধি
|
![]() কালবৈশাখীর তান্ডবে সাজেকে ৬টি বসতঘর বিধ্বস্ত বুধবার (২৯ এপ্রিল) সকালে বাঘাইছড়ি উপজেলার লুংতিয়ান পাড়া গিয়ে দেখা যায় মঙ্গলবার সন্ধ্যার দিকে আকস্মিকভাবে বয়ে যাওয়া ঝড়ের তীব্রতায় ঘরটি ভেঙে চুরমার হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আঘাতে টিনশেড ঘরের ছাউনি হেলে যায় এবং দেয়াল ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। স্হানীয় সনজিং ত্রিপুরা জানান, হঠাৎ করে ঝড় শুরু হলে কোনো কিছুই রক্ষা করতে পারেননি। বর্তমানে পরিবার গুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। এই বিষয়ে সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার বন বিহার চাকমাকে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি। স্হানীয় এলাকাবাসী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে জরুরি সহায়তা প্রদান প্রয়োজন। তারা প্রশাসনের কাছে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। কালবৈশাখী ঝড়েযারা ক্ষতিগ্রস্হ হয়েছেন,তারা হলেন (১)অনি মোহন ত্রিপুরা ঘর বাড়ি (২)কৃতি ময় ত্রিপুরা ঘর বাড়ি (৩) উলেন্দ্র ত্রিপুরা ঘর বাড়ি (৪)হরেন ত্রিপুরা ঘর বাড়ি (৫)থাংয়াসা ত্রিপুরা কালি মন্দির (৬) মেথুন জয় ত্রিপুরা |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
