|
নাটোরে ঔষধি গ্রামে অবৈধ পুকুর খননে অভিযান: ভ্রাম্যমাণ আদালতে ব্যাটারি ও যন্ত্রপাতি জব্দ
নতুন সময় প্রতিনিধি
|
![]() নাটোরে ঔষধি গ্রামে অবৈধ পুকুর খননে অভিযান: ভ্রাম্যমাণ আদালতে ব্যাটারি ও যন্ত্রপাতি জব্দ অভিযান পরিচালনা করেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ। এ সময় পুকুর খননের কাজে ব্যবহৃত ৪টি ব্যাটারি জব্দ করা হয় এবং ভেকু (খননযন্ত্র) এর বিভিন্ন মালামাল বিনষ্ট করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিক করিম হাজি মারা গেছেন। বর্তমানে তার তিন মেয়ে ওই জমিতে এলাকায় ক্ষমতাসীন দলের নেতা মোঃ আশরাফুল ও শাহীন সহ বেশ কয়েকজন এ অবৈধ পুকুর খনন কার্যক্রম পরিচালনা করছে। ভ্রাম্যমাণ আদালতকে অভিযানে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ও মাটি খেকোদের বিরুদ্ধে , যারা মাটি বিক্রয় করেছে তাদের শাস্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঔষধিগ্রামের ঔষধি জমি নষ্ট করে যারা অবৈধ ভাবে পুকুর খনন করবে তাদের বিরুদ্ধে প্রশাসন সর্বক্ষণিক কঠোরভাবে অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
