|
নভেম্বরে পরীক্ষা শুরুর ঘোষণা দিলেও রুটিন ও ফরম পূরণ নিয়ে ধোঁয়াশা: ক্ষুব্ধ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২১-২২ সেশনের শিক্ষার্থীরা
ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস প্রতিনিধি
|
![]() নভেম্বরে পরীক্ষা শুরুর ঘোষণা দিলেও রুটিন ও ফরম পূরণ নিয়ে ধোঁয়াশা: ক্ষুব্ধ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২১-২২ সেশনের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অভিযোগ, মাইগ্রেশন ভোটিংয়ের সময় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, ২০২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এবং নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা নেওয়ার প্রতিশ্রুতি ও দেওয়া হয়। কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত কোনো নির্দেশনা বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, একদিকে পরীক্ষা সময় মতো না হওয়াতে যেমন সেশন জট বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে পরীক্ষা ও ফলাফল প্রকাশের অনিশ্চয়তা তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা কেও বাধাগ্রস্ত করছে। ইডেন মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিকা আক্তার তার বক্তব্যে বলেছেন, "প্রশাসন বলেছিলো অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে ২১-২২ সেশনের পরীক্ষা নিবে।কিন্তু তা বাস্তবায়ন করতে পারে নি। পরবর্তীতে বলা হলো নভেম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ চলে গেলেও এখন পর্যন্ত আমাদের ফর্ম ফিলাপের তারিখ পর্যন্ত প্রকাশ করে নি।শুধু জানানো হয়েছে ৩০ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে।কিন্তু পরীক্ষার রুটিন প্রকাশ করে নি।এ থেকে বোঝাই যাচ্ছে যে প্রশাসন তার প্রতিশ্রুতি রাখতে পারে নি।২১-২২ সেশনের পরীক্ষা আদৌও ৩০ নভেম্বর থেকে শুরু হবে নাকি তা নিয়েও আমরা নিশ্চিত হতে পারছি না।এর ফলে চিন্তার মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে ,যা কোনো ভাবেই কাম্য নয়।তাই প্রশাসনের কাছে অনুরোধ করবো খু্ব দ্রুত যেন ফর্ম ফিলাপের তারিখ এবং পরীক্ষার রুটিন প্রকাশ করে আমাদের দুশ্চিন্তা মুক্ত করে।" ২১-২২ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগে শিক্ষার্থী আসফিয়া ইসরাত তার বক্তব্যে বলেছেন, "বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের কোনো নোটিশে এবং পরীক্ষার প্রশ্ন পত্রে সংযুক্ত শব্দটি ব্যবহার করা যাবে না। সেই সাথে নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষার ব্যবস্থা করা, যত দ্রুত সম্ভব ফর্ম ফিলাপের ব্যবস্থা করতে হবে, পরীক্ষার রুটিন প্রস্তুতের সময় সব সরকারি ছুটি খেয়ালে রেখে রুটিন করা যাতে রুটিন প্রকাশের পর পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা স্থগিত না হয়। লিখিত পরীক্ষার এক সপ্তাহের অন্তর অন্তর ভাইবা পরীক্ষার ব্যবস্থা করা, সেই সাথে ৯০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করার দাবি জানিয়েছেন।" সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীরা দ্রুত ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষার রুটিন প্রকাশ এবং প্রতিশ্রুতি অনুযায়ী নভেম্বরের মধ্যে পরীক্ষা আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জবি ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রামাণ্যচিত্র নির্মাণে আর্থিক অনুদান হস্তান্তর করলেন উপাচার্য
কুবিতে ইএফ হাল্ট প্রাইজের ২০২৬-২৭ আয়োজক কমিটি গঠিত
গণ-অভ্যুত্থানের চেতনায় গুণগত ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ার আহ্বান জবিতে
নভেম্বরে পরীক্ষা শুরুর ঘোষণা দিলেও রুটিন ও ফরম পূরণ নিয়ে ধোঁয়াশা: ক্ষুব্ধ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২১-২২ সেশনের শিক্ষার্থীরা
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
