|
জবি ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রামাণ্যচিত্র নির্মাণে আর্থিক অনুদান হস্তান্তর করলেন উপাচার্য
জবি প্রতিনিধি
|
![]() জবি ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রামাণ্যচিত্র নির্মাণে আর্থিক অনুদান হস্তান্তর করলেন উপাচার্য আজ সোমবার (৯ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে এই অনুদানের চেক হস্তান্তর করেন। অনুদান হস্তান্তরকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, "তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান ও সৃজনশীলতাই মাধ্যমভিত্তিক শিল্পচর্চার মূল ভিত্তি। আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা ও অনুভূতির মাধ্যমে সমাজের নানা চিত্র প্রামাণ্যচিত্রের ফ্রেমে ফুটিয়ে তুলবে এটাই আমাদের প্রত্যাশা। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে এবং ভবিষ্যতে দেশের গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে বড় ভূমিকা রাখবে।" এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মোঃ নিসতার জাহান কবীর এবং সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক লাবিব নাজমুছ ছাকিব। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি ও প্রামাণ্যচিত্র নির্মাণে উৎসাহিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, নির্বাচিত এই দুটি প্রামাণ্যচিত্র নির্মাণে ইনফোল্ড মিডিয়া সার্বিক অর্থায়ন করছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
