ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
পাকিস্তানে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের নেতৃত্ব দেবেন যারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2026, 6:21 PM

পাকিস্তানে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের নেতৃত্ব দেবেন যারা

পাকিস্তানে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের নেতৃত্ব দেবেন যারা

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরান পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের।শান্তি প্রতিষ্ঠায় আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী শুক্রবার এ আলোচনা হওয়ার কথা।

পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিতব্য এ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে নেতৃত্ব দিতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকার সম্ভাবনা রয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের।

ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ এই তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কিছু সময় পর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে অভিনন্দন জানান শেহবাজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত বিনয় এবং আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি যে ইসলামি প্রজাতান্ত্রিক ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের সকল মিত্রসহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

শেহবাজ বলেন, আমি এই বিচক্ষণ পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং উভয় দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই দুই দেশের প্রতিনিধিদলকে আগামী সকল বিরোধ নিষ্পত্তি এবং একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনার জন্য ১০ এপ্রিল, শুক্রবার ইসলামাবাদে আসার আমন্ত্রণ জানাচ্ছি।

যুদ্ধবিরতিতে সম্মতির জন্য ইরান এবং যুক্তরাষ্ট্র— উভয় দেশের সরকারের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 

তিনি বলেছেন, উভয় পক্ষই অসাধারণ প্রজ্ঞা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে এবং শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে গঠনমূলকভাবে কাজ করে চলেছে। আমরা আন্তরিকভাবে আশা করি, ‘ইসলামাবাদ আলোচনা’ টেকসই শান্তি অর্জনে সফল হবে এবং আগামী দিনগুলোতে আরও সুসংবাদ বয়ে আনবে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status