|
পাইকগাছায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বিচ্ছেদ হলো সখিনা বিবির মাথা গোঁজার ঠাঁই
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বিচ্ছেদ হলো সখিনা বিবির মাথা গোঁজার ঠাঁই মাথা গোঁজার ঠাঁই গুড়িয়ে দেওয়ার পর থালা বাসন ও আসবাবপত্র নিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। এসময় উপস্থিত জনসাধারণের চোখের কোনে পানি ছল ছল করছিলো। কিন্তু মন গলেনি ভ্রাম্যমাণ আদালতের। বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বসবাসরত ১০/১৫ টি পরিবারের ঘরবাড়ি স্কেভেটর দিয়ে উচ্ছেদ করে দেয়। উচ্ছেদ চলাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের অনেকেই সাড়ে ৬২ শতক জমি নিজেদের বলে দাবি করেন। এসময় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার কান্নায় ভেঙে পড়েন। পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন বলেন পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীরের ভিতরে অনেক গুলো পরিবার বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন অবৈধভাবে বসবাস করে আসছিল। পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা খালি করে দেওয়ার জন্য তাদের কে বারবার তাগিদ দেওয়ার পর ও জায়গা ছেড়ে না দেওয়ায় দুই দফা নোটিশ দিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ব্যাপারে সকল নিয়ম নীতি অনুসরণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
