ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আশুলিয়ায় কারখানার গরম পানিতে ৫ শ্রমিক দগ্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 March, 2019, 11:30 AM

আশুলিয়ায় কারখানার গরম পানিতে ৫ শ্রমিক দগ্ধ

আশুলিয়ায় কারখানার গরম পানিতে ৫ শ্রমিক দগ্ধ

সাভারের আশুলিয়ায় ওয়ান থ্রেড (বিডি) লিমিটেড নামে এক সুতা তৈরির কারখানায় কাজ করার সময় গরম পানিতে দগ্ধ হয়েছেন পাঁচ শ্রমিক।

শুক্রবার ভোররাতে আশুলিয়ার জামগড়া এলাকার ওই সুতা তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন কারখানার ডাইং ইনচার্জ মনির হোসেন ও কালাম মিয়া এবং অপারেটর রমজান, নুরু ও সাজু।

ওয়ান থ্রেড (বিডি) লিমিটেড কারখানার ব্যবস্থাপক রিয়াজুর রহমান বলেন, রাতের শিফটে কাজ করার সময় অসাবধানতাবশত ডাইং মেশিনের গরম পানিতে দগ্ধ হন তারা।

আহতদের মধ্যে অপারেটর তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, রমজানের শরীরের ৪৮ শতাংশ, নুরুর ৩৫ ও সাজুর ৩০ শতাংশ পুড়ে গেছে।

অন্যদিকে মনির ও কালামকে উত্তরার কামারপাড়ার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status