ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বর্তমান সরকারের শাসনকালে নারীর প্রতি সহিংসতা বেড়েছে: ফখরুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 March, 2019, 11:25 AM

বর্তমান সরকারের শাসনকালে নারীর প্রতি সহিংসতা বেড়েছে: ফখরুল

বর্তমান সরকারের শাসনকালে নারীর প্রতি সহিংসতা বেড়েছে: ফখরুল

বর্তমান সরকারের শাসনকালে নারীর প্রতি সহিংসতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বর্তমান শাসনকালে উদ্বেগের বিষয় হচ্ছে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি। বর্তমানে নারী ও শিশুরা অতি মাত্রায় নির্যাতনের শিকার হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়ে বন্দি। নারী হলেও তার ওপর করা হচ্ছে জুলুম। এই নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটাতে হবে।

শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

নারী দিবসের সফলতা কামনা করে বিএনপির এ নেতা বলেন, আন্তর্জাতিক নারী দিবসে আমি বাংলাদেশসহ বিশ্বের সব নারীর সুখী, সমৃদ্ধ ও সম্মানজনক জীবন কামনা করে তাদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।

‘আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব অনস্বীকার্য। তবে বাংলাদেশের নারীরা সবসময়ই থেকেছে অবহেলিত। ‘বিশ্বব্যাপী যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই ঐতিহাসিক বাণীটির যথার্থতা অনুধাবন করে আমাদের দেশের নারীদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসনীয় উদ্যোগে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় থাকাকালীন নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নে যথাযথ উদ্যোগের কারণেই বাংলাদেশে পিছিয়ে থাকা নারীরা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে অনেকটাই সক্ষম হয়েছে।

‘এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে নারীরা দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status