ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মন্ত্রীর সরকারী বাসভবনে গরুর খামার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 March, 2019, 12:59 AM

মন্ত্রীর সরকারী বাসভবনে গরুর খামার

মন্ত্রীর সরকারী বাসভবনে গরুর খামার

সরকারী বাসভবনে মন্ত্রী থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে তার আসার আগেই যদি আশ্রয় নেয় একপাল গরু, আলোচনা তো হবেই। হচ্ছেও তাই।

সম্প্রতি এমন আলোচনার জন্ম দিয়েছেন আসামের বর্ষীয়ান বিজেপি নেতা সিদ্ধার্থ ভট্টাচার্য।

জানা যায়, গত নির্বাচনে পর শিক্ষামন্ত্রীর পদ পেয়েছেন তিনি। তবে রাজধানী দিসপুরে মন্ত্রীদের জন্য নির্মিত বাসভবনে এখনও তিনি না উঠলেও তার নির্দেশ মতো ইতোমধ্যে গোয়ালে একপাল গরু তোলা হয়েছে। জার্সি জাতের এই গরুগুলিকে আনা হয়েছে দুগ্ধ খামারের জন্য।

বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে আসামে। কারণ এই প্রথম আসামের কোনও ক্যাবিনেট মন্ত্রী সরকারি বাসস্থানে দুগ্ধ খামার হতে চলেছে।

শুধু তাই নয়, ওই গরুগুলোকে দেখাশোনা করবার জন্য মন্ত্রী দৈনিক ৩০০ টাকা বেতনে ৪ জন লোকও নিয়োগ দিয়েছেন। দৈনিক প্রায় ২০ থেকে ২৫ লিটার দুধ দেয় গরুগুলো।

মন্ত্রীর ব্যক্তিগত ব্যবহার ছাড়াও গুয়াহাটির বিভিন্ন মন্দিরে পুজোর জন্য দুধ পাঠানো হয় বলেও জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status