ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
ভূরুঙ্গামারীতে এমপি'র আকস্মিক হাসপাতাল পরিদর্শন: দালালদের উৎপাত বন্ধের নির্দেশ
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Monday, 9 March, 2026, 5:48 PM

ভূরুঙ্গামারীতে এমপি'র আকস্মিক হাসপাতাল পরিদর্শন: দালালদের উৎপাত বন্ধের নির্দেশ

ভূরুঙ্গামারীতে এমপি'র আকস্মিক হাসপাতাল পরিদর্শন: দালালদের উৎপাত বন্ধের নির্দেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দিয়েছেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

সোমবার (৯ মার্চ) সকাল ৯টায় তিনি আকস্মিকভাবে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে যান। এ সময় তিনি জরুরি বিভাগ, বহির্বিভাগ, শিশু বিভাগ ও প্যাথলজি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। পাশাপাশি পুরুষ ও নারী ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা-সংক্রান্ত খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় তিনি অ্যাম্বুলেন্সের লগবই, জরুরি বিভাগের রোগী ভর্তির রেজিস্টার এবং বিভিন্ন জমা ভাউচারের রসিদ মিলিয়ে দেখেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভূরুঙ্গামারীতে এমপি'র আকস্মিক হাসপাতাল পরিদর্শন: দালালদের উৎপাত বন্ধের নির্দেশ

ভূরুঙ্গামারীতে এমপি'র আকস্মিক হাসপাতাল পরিদর্শন: দালালদের উৎপাত বন্ধের নির্দেশ

সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করাই সবার প্রথম দায়িত্ব। এখানে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং দালাল ও অপ্রয়োজনীয় ব্যক্তিদের উৎপাত বন্ধ করতে হবে। কোনো অবস্থাতেই রোগীদের চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে দেওয়া যাবে না। হাসপাতালের পরিবেশ উন্নত ও সেবাবান্ধব করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্দেশ করে তিনি বলেন, হাসপাতালের সমস্যাগুলোর একটি তালিকা দিতে। এসব সমস্যা সমাধানে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবেন বলেও জানান।

পরিদর্শন শেষে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, সরকারি দপ্তর ও হাসপাতালে জনগণ যাতে যথাযথ সেবা পায়, তা নিশ্চিত করতে নিয়মিত এমন পরিদর্শন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status