ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বসতঘর পরিদর্শনে দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Tuesday, 14 July, 2026, 1:28 PM

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বসতঘর পরিদর্শনে দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বসতঘর পরিদর্শনে দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করেছেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক। 

সোমবার (১৩ জুলাই-২৬) দুপুর ১২.৩০ ঘটিকায় তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন ।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "বিএনপি সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে ।"

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, সহ-দপ্তর সম্পাদকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্ঘটনার পরপরই বিএনপির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ানোয় তারা মানবিক সহায়তা ও সাহস পেয়েছেন। তারা এ উদ্যোগের প্রশংসা করেন।

উল্লেখ্য, গত ১২ জুলাই গভীর রাতে কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমানের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত বসতঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status