|
গাজীপুরে সাবেক দুই মন্ত্রীর এলাকায় ডিবির অভিযানে চোলাই মদের কারখানার সন্ধান, ১৬ লাখ টাকার মালামাল জব্দ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে সাবেক দুই মন্ত্রীর এলাকায় ডিবির অভিযানে চোলাই মদের কারখানার সন্ধান, ১৬ লাখ টাকার মালামাল জব্দ জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় রোববার (১২ জুলাই) রাত পৌঁনে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ মিজানুর ইসলাম ও এসআই মো. শফিকুল ইসলাম। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দাখিনখান মধ্যপাড়ায় একটি টিনশেড ভবনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় চোলাই মদ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে ১২টি পাঁচ লিটারের বোতলে সংরক্ষিত মোট ৬০ লিটার দেশীয় চোলাই মদ, ২৯টি বড় ড্রামে রাখা প্রায় ১ হাজার ৪৫০ লিটার মদ তৈরির তরল উপকরণ (ওয়াশ) এবং মদ উৎপাদনের কাজে ব্যবহৃত দুটি স্টেইনলেস স্টিলের বিশেষ ট্যাংক জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কারখানার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা মো. কামরুজ্জামান মিরাজ (৩৩) ও মো. রুবেল মিয়া (৩৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান ওই এলাকায় আ'লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি। এছাড়া যুব ও ক্রিড়া বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাসভবন রয়েছে। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জিএমপি জানিয়েছে, মহানগর এলাকায় মাদক উৎপাদন, বিপণন ও কারবারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বসতঘর পরিদর্শনে দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম
গাজীপুরে সাবেক দুই মন্ত্রীর এলাকায় ডিবির অভিযানে চোলাই মদের কারখানার সন্ধান, ১৬ লাখ টাকার মালামাল জব্দ
কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ৮ সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি
পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ
