ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 July, 2026, 3:45 PM

১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

সার্বিক পরিস্থিতির উন্নতি হলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়া হবে বলে জানায়িছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, বান্দরবানের অসংখ্য জনগণ এ পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। আর পর্যটন শিল্প বন্ধ থাকায় অনেকেই এখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তাই ১৫ তারিখের পরে বড় ধরনের কোনও দুর্যোগ এর সম্ভাবনা না থকেলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আবার চালু হবে।

তিনি বলেন, এই দুর্যোগে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি আর এভাবে কাজ করলে যেকোনও দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।

এসময় জেলা প্রশাসক এ দুর্যোগে গণমাধ্যমকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা স্বীকার করেন এবং বিভিন্ন তথ্য দিয়ে আগামীতেও জেলা প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বান্দরবানে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, টানা ভারী বর্ষণে সৃষ্ট বিরূপ পরিস্থিতি এবং দুর্ঘটনার আশঙ্কায় পর্যটক ও সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে গত ৮ জুলাই থেকে বান্দরববানের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। আগামী ১৫ জুলাই পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ রেখেছে জেলা প্রশাসন।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status