ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
শ্রীপুরে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, লাইফ কেয়ার সিলগালা
নতুন সময় প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: Monday, 9 March, 2026, 4:28 PM

শ্রীপুরে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, লাইফ কেয়ার সিলগালা

শ্রীপুরে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, লাইফ কেয়ার সিলগালা

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে লাইফ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজনরা। সোমবার (৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। পরে প্রশাসন হাসপাতালটি সিলগালা করে দেয়।

নিহত প্রসূতির নাম রুমা আক্তার। তিনি উপজেলার উজিলাব গ্রামের বাসিন্দা।

স্বজনদের অভিযোগ, রোববার রাতে সন্তান প্রসবের জন্য তাকে মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রুমা আক্তার একটি ছেলে সন্তানের জন্ম দেন। তবে অপারেশনের পরপরই তার অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান বলে স্বজনরা জানান।

শ্রীপুরে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, লাইফ কেয়ার সিলগালা

শ্রীপুরে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, লাইফ কেয়ার সিলগালা

অপারেশনের পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অপারেশন থিয়েটারে পর্যবেক্ষণে রাখে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও স্বজনদের রুমা আক্তারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এতে স্বজনদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

একপর্যায়ে নারী স্বজনরা জোর করে অপারেশন থিয়েটারে প্রবেশ করলে সেখানে রুমা আক্তারকে মৃত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তারা। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা নানা ধরনের টালবাহানা করতে থাকে বলেও অভিযোগ ওঠে।

শ্রীপুরে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, লাইফ কেয়ার সিলগালা

শ্রীপুরে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, লাইফ কেয়ার সিলগালা

স্বজনদের চাপের মুখে সোমবার ভোর ৫টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ রুমা আক্তারকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রুমা আক্তারের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার সকালে ক্ষুব্ধ স্বজনরা মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে হামলা ও ভাঙচুর চালায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালটি সিলগালা করে দেন।

শ্রীপুরে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, লাইফ কেয়ার সিলগালা

শ্রীপুরে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, লাইফ কেয়ার সিলগালা

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, প্রসূতির মৃত্যুর ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status