ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
অভাবনীয় সাফল্যের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে মোংলা বন্দর
মনির হোসেন, মোংলা
প্রকাশ: Monday, 9 March, 2026, 4:12 PM

অভাবনীয় সাফল্যের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে মোংলা বন্দর

অভাবনীয় সাফল্যের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে মোংলা বন্দর

দেশের অর্থনীতির অন্যতম হৃদপিণ্ড খ্যাত মোংলা বন্দর এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বেড়ে যাওয়ায় এখন কর্মমূখর হয়ে পড়েছে পুরো বন্দর এলাকা। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও কৌশলী পরিকল্পনা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে মোংলা বন্দর কর্তৃপক্ষ তাদের সক্ষমতার সর্বোচ্চ প্রমাণ দিয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে মোংলা বন্দর দিয়ে  মোট ২২ হাজার ৫০২ টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরে ২১ হাজার ৪৫৬ টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছিলো। সেই রেকর্ড ভেঙে এবছর ৩৫ শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পাবে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল অটোমেশন এবং কন্টেইনার হ্যান্ডলিংয়ের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে। এছাড়া বন্দরের আউটার এবং ইনারবার ড্রেজিংসহ অন্যান্য সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বিদেশি জাহাজগুলো আরও দ্রুত পণ্য খালাস করতে পারছে, যা পরোক্ষভাবে বন্দরের আয় বৃদ্ধিতে সহায়তা করছে।

বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে ৩৪টি কন্টেইনার জাহাজে মোট ২২ হাজার ৫০২ টিউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। গত অর্থবছরে ৪১টি কন্টেইনার জাহাজ মোংলা বন্দরে আগমন করেছে। সেই জাহাজগুলো থেকে এক বছরে মোট ২১ হাজার ৪৫৬ টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়।

তিনি আরো বলেন, গত ৮ মাসে ২০টি জাহাজের মাধ্যমে মোংলা বন্দর দিয়ে ৭ হাজার ৯৭২টি রিকন্ডিশন গাড়ি আমদানি করা হয়েছে। গত অর্থবছরে ২৬টি জাহাজ থেকে ১১ হাজার ৫৭৯ টি রিকন্ডিশন গাড়ি আমদানি করা হয়েছিলো। 

এছাড়াও ৮ মাসে এ বন্দর দিয়ে মোট ৮৮ লাখ ৬৭ হাজার ৫১৬ মেট্রিকটন পণ্য আমদানি রপ্তানি করা হয়। গত অর্থবছরে যার পরিমান ছিল ১ কোটি ৪ লাখ ১২ হাজার ৪১১ মেট্রিকটন। ৮ মাসে মোট বিদেশি বাণিজ্যিক  জাহাজ আগমন করেছে ৫৮৬টি। গত বছর একই সময়ে মোট জাহাজ আগমনের সংখ্যা ছিল ৫৭৬টি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমাদের বন্দরের সক্ষমতা দ্বিগুন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের প্রধান লক্ষ্য ছিল সেবার মান উন্নত করা এজন্যই বন্দরের রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে।

বন্দরের এ প্রধান নির্বাহী কর্মকর্তা আরো বলেন, মোংলা বন্দরের ৭৫ বছরের আর্থিক অগ্রযাত্রা কেবল একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়, এটি বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতারই প্রতিচ্ছবি। একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে মোংলা বন্দর আগামী দিনে দেশের সমুদ্র অর্থনীতির পথচলাকে আরও সুগম করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status