|
চাঁপাইনবাবগঞ্জে মাটি উত্তোলনের সময় ট্রাক্টরসহ যুবক আটক, ৩ লক্ষ টাকা জরিমানা ও কারাদন্ড প্রদাণ
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জে মাটি উত্তোলনের সময় ট্রাক্টরসহ যুবক আটক, ৩ লক্ষ টাকা জরিমানা ও কারাদন্ড প্রদাণ অভিযানে মাটিভর্তি একটি ট্রাক্টরসহ এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাকিব রানা (১৯) নামে এক যুবককে কারাদণ্ড দেয়া হয় এবং ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে সোমবার মধ্যরাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটি উত্তোলনের সাথে জড়িত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও মাটি পরিবহনের দায়ে ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা)–এর সামনে থেকে মাটিভর্তি একটি ট্রাক্টরসহ চালক সাকিব রানাকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে সাকিব রানা জানান, সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর স্পার বাঁধ এলাকা থেকে পদ্মা নদীর মাটি কেটে বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা)–এ নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে ইটভাটাটির ম্যানেজার আলহাজ্ব এনামুল হক ঘটনাটির সত্যতা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাকিব রানাকে ২ লক্ষ টাকা জরিমানাসহ মোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদাণ করা হয় এবং ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হককে ১ লাখ টাকা জরিমানা করে মোট ৩ লক্ষ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
