ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
বাউফলে রহস্যজনকভাবে নিখোঁজ পুত্রবধূ,থানায় শ্বাশুড়ির জিডি
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Sunday, 12 July, 2026, 8:46 PM

বাউফলে রহস্যজনকভাবে নিখোঁজ পুত্রবধূ,থানায় শ্বাশুড়ির জিডি

বাউফলে রহস্যজনকভাবে নিখোঁজ পুত্রবধূ,থানায় শ্বাশুড়ির জিডি

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে দোলা মনি (১৯) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। বিয়ের এক বছর তিন মাসের মাথায় গত শনিবার (১১ জুলাই) সকাল থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তাঁর শাশুড়ি মলিনা (৫১) বাদী হয়ে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-৬০৩, তারিখ ১২ জুলাই ২০২৬।

জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, নওমালা ইউনিয়নের ভাঙড়া গ্রামের বাসিন্দা মলিনার বড় ছেলে মো. রেজাউল ফকির (৩৩) ঢাকায় ব্যবসা করেন। প্রায় এক বছর তিন মাস আগে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের লাভনা গ্রামের দুলাল সর্দারের মেয়ে দোলা মনির সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে দোলা মনি শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ জুলাই রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা আনুমানিক সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে শাশুড়ি দেখতে পান, দোলা মনি তাঁর কক্ষে নেই। পরে আশপাশের এলাকা, আত্মীয়-স্বজনের বাড়ি এবং বাবার বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি থানায় জানিয়ে সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজ দোলা মনির বয়স ১৯ বছর। তাঁর উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল প্রায় ২ ফুট লম্বা এবং স্বাস্থ্য স্বাভাবিক। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে হলুদ রঙের কামিজ ও ওড়না ছিল। তিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন।

বাউফল থানার ডিউটি অফিসার মো. জাফর ইকবাল জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি হয়েছে। গৃহবধূকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

পরিবারের পক্ষ থেকে দোলা মনির সন্ধান পেলে দ্রুত বাউফল থানা অথবা নিকটস্থ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status