|
ময়মনসিংহে শিশু নির্যাতন; অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহে শিশু নির্যাতন; অধ্যক্ষের বিরুদ্ধে মামলা মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় অভিযুক্ত অধ্যক্ষ শিশুটির ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করে একটি ভ্যান গাড়ীতে আছড়ে মারে,এতে শিশুটির বাম পা ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং সে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করে বলেন, একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়ে যেভাবে আমার শিশু বাচ্চার ওপর নির্যাতন করেছে এটা কোন সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। আমি প্রশাসনের কাছে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা, সেখানে যদি এমন সহিংসতা ঘটে তবে তা পুরো সমাজের জন্য উদ্বেগজনক। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব জানিয়েছেন, শিশু নির্যাতনের ঘটনায় মামলা রুজু করা হয়েছে, খুব দ্রুতই আসামি গ্রেফতার হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
