|
দাবি বাস্তবায়নের আশ্বাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() দাবি বাস্তবায়নের আশ্বাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত রোববার (৮ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরের বোর্ডবাজার সংলগ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, গত সরকারের সময় তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। এমনকি কিছু কর্মকর্তা-কর্মচারীর চাকরিও কেড়ে নেওয়া হয়েছিল। পরে সরকার পতনের পর তারা উচ্চ আদালতের রায়ের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল হন। ![]() দাবি বাস্তবায়নের আশ্বাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত তারা জানান, প্রায় নয় মাস ধরে বিষয়টির সমাধানের অপেক্ষায় থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হন। বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন শাখার সেকশন অফিসার মিয়াজ উদ্দিন বলেন, তাদের দাবির মধ্যে রয়েছে—আদালতের রায় অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, বেতন কাঠামো সমন্বয়, আদালতের রায়ের সাংঘর্ষিক বিজ্ঞপ্তি বাতিল এবং কিছু কর্মকর্তা-কর্মচারীর শাস্তিমূলক বদলি বাতিল। ![]() দাবি বাস্তবায়নের আশ্বাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত সেই আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা আপাতত তাদের অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন। আন্দোলনকারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বন্যার্তদের পাশে গাজীপুরের ব্যতিক্রমী উদ্যোগ: ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে
টঙ্গী সরকারি কলেজের সামনের সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা
দোহারের রাস্তাঘাটে হাঁটু পানি, শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত
শিক্ষাব্যবস্থা ধ্বংসই একটি জাতিকে পিছিয়ে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র: শিক্ষামন্ত্রী
