|
চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
|
![]() চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক রোববার (১২ জুলাই ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং প্রকল্পটি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা। এ প্রকল্প বাস্তবায়িত হলে জেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ চিকিৎসক ও নার্স তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম উদ্দিন টিটু, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা এবং চাঁদপুর ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় এলাকাবাসী দ্রুত প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু করার দাবি জানান। সংসদ সদস্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রকল্পটি দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক
কুড়িগ্রামের সাবেক ডিসি নুসরাত সুলতানা এখন যুগ্মসচিব, অভিনন্দনে ভাসাচ্ছেন কুড়িগ্রামবাসী
৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫
বৃষ্টির পানিতে ভাসছে কোটি কোটি টাকার পণ্য
