|
গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর...
নতুন সময় প্রতিনিধি
|
![]() গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর গত শুক্রবার (১০ জুলাই) দুপুরে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের মার্কুলি গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি বিষয়টি তার পরিবারকে জানালে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান চালিয়ে একই গ্রামের বাসিন্দা অভিযুক্ত সোফায়েল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোফায়েল মিয়া অপরাধের কথা স্বীকার করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত সোফায়েলকে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই দুপুরে শিশুটি বাড়ির পেছনে হাঁস খুঁজতে বের হয়। এ সময় ওত পেতে থাকা সোফায়েল মিয়া পেছন থেকে তার মুখ চেপে ধরে এবং গলায় কাঁচি ঠেকিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একই সময়ে সোফায়েলের সহযোগী ও একই গ্রামের নুরুল হকের ছেলে সায়েক মিয়া নিজের মোবাইল ফোনে এই অপরাধের দৃশ্য ধারণ করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে হুমকিও দেয় সোফায়েল। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ও আচরণে পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগে। এক পর্যায়ে শিশুটি তার পরিবারের কাছে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে। এরপর দিন, অর্থাৎ ১১ জুলাই (শনিবার) শিশুর বাবা বাদী হয়ে ধর্ষক সোফায়েল মিয়া ও ভিডিও ধারণকারী সায়েক মিয়ার বিরুদ্ধে শাল্লা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তৎপরতার সাথে ওই রাতেই অভিযান চালিয়ে সোফায়েলকে গ্রেফতার করলেও সহযোগী সায়েক মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের অভিযোগে থানায় সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। প্রধান অভিযুক্ত সোফায়েল মিয়াকে মার্কুলি গ্রাম থেকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি সায়েক মিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর...
চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক
কুড়িগ্রামের সাবেক ডিসি নুসরাত সুলতানা এখন যুগ্মসচিব, অভিনন্দনে ভাসাচ্ছেন কুড়িগ্রামবাসী
৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫
চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ
প্রজ্ঞাপনের ৬ মাস পরও ১০ম গ্রেডে বেতন পাচ্ছে না প্রাথমিকের প্রধান শিক্ষকেরা: আন্দোলনের আল্টিমেটাম
বাউফলে দুই মাসের দাম্পত্যের ইতি, নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
