|
যশোরের ঝিকরগাছায় সেনাবাহিনীর মহড়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ নিহত ১, আহত ১
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরের ঝিকরগাছায় সেনাবাহিনীর মহড়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ নিহত ১, আহত ১ যশোর ঝিকরগাছা থানাধীন নোয়ালি বাজার পার হয়ে আব্দুল আলীমের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মারুফ নোয়ালি গ্রামের জাকির হোসেনের ছেলে এবং আহত লাবিব একই গ্রামের জামাল হোসেনের ছেলে। সূত্রে জানা গেছে, রাতে দুই যুবক হেলমেট ছাড়াই মোটরসাইকেলযোগে বাঁকড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নোয়ালি বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে চলমান সেনাবাহিনীর একটি মহড়ার সামনে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গতি বেশি থাকায় মোটরসাইকেলটি সরাসরি কর্তব্যরত সেনাসদস্যদের সাথে ধাক্কা খায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত লাবিবের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।ঘটনার পর সংশ্লিষ্ট থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বন্যার্তদের পাশে গাজীপুরের ব্যতিক্রমী উদ্যোগ: ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে
টঙ্গী সরকারি কলেজের সামনের সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা
দোহারের রাস্তাঘাটে হাঁটু পানি, শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত
শিক্ষাব্যবস্থা ধ্বংসই একটি জাতিকে পিছিয়ে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র: শিক্ষামন্ত্রী
